Main Menu

সিলেট ছোটমনি নিবাসে শিশুর মৃত্যুর ঘটনায় আয়া আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেট নগরীর বাগবাড়িস্থ ছোটমনি নিবাসে ২ মাসের শিশুকে খুনের অভিযোগে সুলতানা ফেরদৌসী সিদ্দিকা নামের এক আয়াকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তৃতি চলছে।

আটক সেবিকা সুলতানা ফেরদৌসী সিদ্দিকার (৪৫) গ্রামের বাড়ি নারানগঞ্জের সুনারগাঁও এলাকায়।

কোতয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় দায়েরকৃত জিডি পর্যালোচনায় সন্দেহবশত ওই আয়াকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়েছে। প্রথমে ওই আয়া এ ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে ওই মহিলাকে ফের প্রশ্ন করা হলে মহিলা বিষয়টি স্বীকার করে।

ওসি জানান, এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। তবে, এ বিষয়ে সরকারি অনুমোদনের প্রয়োজন রয়েছে বলে জানান ওসি।

অভিযোগ উঠেছে, নাবিল আহমদ নামের ওই শিশুকে গত ২৫ জুলাই দিবাগত রাতে প্রথমে সজোরে ছুড়ে ফেলেন ওই আয়া। পরে বালিশচাপা দিয়ে শিশুর মৃত্যু নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed