Main Menu

সিলেটে করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৫৩১

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে ৮৭৩ জনের মৃত্যু হলো।

Manual5 Ad Code

শুক্রবার (১৩ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১৬৮০টি নমুনা পরীক্ষায় ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৬১ ভাগ। এ নিয়ে এ বিভাগে ৪৮ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হলো।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর এসময়ে সুস্থ হয়েছেন আরও ৫৫১ জন। সব মিলিয়ে এপর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৬৯৫ জন।

Manual1 Ad Code

এরআগে বৃহস্পতিবার (১২ আগস্ট) সিলেট বিভাগে মারা গেছেন ২১ জন এবং শনাক্ত হয়েছেন ৫৬৭ জন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code