Main Menu

প্রবাসী বশির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে লন্ডনের Watford General হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আলহাজ্ব বশির আহমদের সুস্থতা কামনায় গত ৯ আগস্ট সোমবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে এক খতমে ইউনুস মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব মানুষের সেবা করে যাচ্ছেন। শুধু মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সব সময় সাহায্য করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। বশির আহমদ সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। বর্তমানে তিনি অসুস্থ। তার সুস্থতার জন্য সর্বস্তরের জনগণের নিকট দোয়া চেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর আলহাজ্ব বশির আহমদের দ্রুত রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

Share





Related News

Comments are Closed