দেশে করোনায় আরও ২৩৭ মৃত্যু, শনাক্ত ১০৪২০
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৩৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯৮ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ হাজার ৪২০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।
গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।
বুধবার (১১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ১৬৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed