সাংবাদিক নবেল আবারও করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিলেটভিউ২৪-এর সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সিলেটের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। তিনি ইতোমধ্যে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন।
নবেল ছাড়াও তাঁর মা-বাবা, স্ত্রী, দুই সন্তান ও বোনসহ পরিবারের ১১জন সদস্য বর্তমানে করোনা পজিটিভ।
রোববার (৮ আগস্ট) বিষয়টি শাহ দিদার আলম চৌধুরী নবেল নিজে নিশ্চিত করেছেন।
তবে নবেল ও তাঁর পরিবারের করোনা আক্রান্ত সদস্যদের শারীরিক অবস্থা ভালো এবং তারা বাসায় আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শমতে সেবন করছেন ওষুধ।
তিনিসহ পরিবারের অসুস্থ সদস্যদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শাহ দিদার আলম চৌধুরী নবেল।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর তিনি প্রথমবার করোনা পজিটিভ শনাক্ত হন। পরে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিয়ে ১৭ দিন পর ৭ ডিসেম্বর তিনি করোনামুক্ত হন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed