টোকিওতে ছুরি হামলায় নারীসহ আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের টোকিওতে ক্ষুদ্ধ এক ট্রেন যাত্রী শুক্রবার ছুরিকাঘাত করে নারীসহ কমপক্ষে ১০ জনতে গুরুতর আহত করেছেন।
৩৬ বছর বয়সি ওই হামলাকারীকে পুলিশ আটক করেছে। আটক ওই যাত্রী পুলিশকে জানান, শুক্রবার রাতে কমিউটার ট্রেনটিতে ওঠে কয়েকটি মেয়ে গল্প আর হাসাহাসি শুরু করলে তার মেজাজ খারাপ হয়ে যায়। খবর বিবিসির।
এ সময় তিনি মেয়েগুলোকে হত্যা করতে ছুরি নিয়ে হামলা চালান বলে জানান।
শুক্রবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ওদাকিও ট্রেন লাইনের সেইজগাকুয়েন স্টেশনে ওই ছুরি হামলার ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রেলকর্মীরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদের মধ্যে এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জাপানে এ ধরনের হামলা খুবই বিরল। অলিম্পিকের জন্য নিরাপত্তার চাঁদরে এখন পুরোপুরি ঢাকা টোকিও। এ ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed