Main Menu

সিলেট নগরীতে ১৫৪৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের শাহপরান থানাধীন এলাকা থেকে ১৫৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৬ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- জকিগঞ্জ উপজেলার শাহিদাবাদ এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আবুল কালাম (৩৮) ও আমুরশীদ গ্রামের তপন কুমার দাসের ছেলে মিঠুন কুমার দাস (২০)।

শুক্রবার রাতে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, মেজর মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আল।

Share





Related News

Comments are Closed