বিশ্বনাথে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে পিতার মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই ছেলের ঝগড়া থামাতে গিয়ে ফুরকান আলী (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগষ্ট) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছেন থানা পুলিশ। সেই সাথে ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরকান আলীর বড় ছেলে নাসিরের (২৩) মেমোরি কার্ডের গান শুনতে তার বোনকে দেয়, কিন্তু ভুলবসত সে এটি ফরমেট করে দেয়। এতে রেগে গিয়ে বোনকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে সে।
এ সময় তার ছোট ভাই আজম (১৪) প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। তখন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরেন ফুরকান আলী। ছেলেদের ধস্তাধস্তি থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক নাসিরকে আটক করে পুলিশ।
তার এক ছেলের দাবি, ঝগড়া থামানোর জন্য উচ্চস্বরে কথা বলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন আমার বাবা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বখতিয়ার আহমদ জানান, সামান্য মেমোরি কার্ড নিয়েই দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মারা যান ফুরকান আলী।
তিনি বলেন, পুলিশ তার এক ছেলেকে আটক করেছে। লাশ উদ্ধার করে নেয়া হয়েছে ওসমানী হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে তার মৃত্যুর কারণ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস সাংবাদিকদের বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে হেফাজতে নিয়েছি আমরা। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed