সিলেটে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন আজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় সিলেট বিভাগে ২ লাখ ৩৫ হাজার ৫শ’ জনকে টিকা দেয়া হবে। আজ সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর পরিচালক ডা: হিমাংশু লাল রায় সিলেট বিভাগে ২ লাখ ৩৫ হাজারেরও বেশী লোককে টিকা দেয়া হবে জানিয়ে বলেন, সংশ্লিষ্টদের এনআইডি কার্ড নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে। টিকা দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী, বয়স্ক লোকজনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান তিনি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরেও শান্তিপূূর্ণ টিকাদান কর্মসূচি চলছে।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকা প্রদানের লক্ষ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে মোট ৪১৯টি কেন্দ্রে টিকা কেন্দ্র রয়েছে। এজন্য এক হাজার ১৩৭টি বুথ প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় মডার্না ও ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় প্রতিটি বুথে ৩০০ জনকে এবং ইউনিয়নের প্রতিটি বুথে একদিনে সর্বোচ্চ ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্য তাদের।
জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় ১০০টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তিনটি করে মোট ৩৮১টি বুথ থাকবে। শনিবারের জন্য সিটি করপোরেশন এলাকায় ২৪ হাজার ৩০০ ডোজ ও জেলায় ৬০ হাজার ডোজ টিকার মজুত রাখা হয়েছে।
সুনামগঞ্জে ৮৮টি ইউনিয়নে তিনটি করে ২৬৪টি বুথ ও পৌরসভায় ৯টি ওয়ার্ডে একটি করে বুথ থাকবে। সবমিলিয়ে মোট ২৭৩টি বুথ থাকবে। পৌরসভা ও ইউনিয়নে সিনোফার্মের টিকা দেওয়া হবে। প্রতি বুথের জন্য মোট ২০০ ডোজ করে ৫৪ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ রাখা হয়েছে।
হবিগঞ্জে ৭৭টি ইউনিয়ন ও পৌরসভায় ৬টি ওয়ার্ডে মোট বুথ হবে ২৩৭টি। ২০০ ডোজ করে জেলায় মোট বরাদ্দ ৪৭ হাজার ৪০০ ডোজ।
মৌলভীবাজারে একাধিক পৌরসভায় ৪৫টি ওয়ার্ডে একটি করে ৪৫টি বুথ স্থাপন করা হবে। ২০০ করে মোট বরাদ্দ ৯ হাজার ডোজ টিকা। এছাড়া জেলার ৬৭টি ইউনিয়নে তিনটি করে ২০১টি বুথ স্থাপন করা হবে। বরাদ্দ থাকবে ৪০ হাজার ২০০ ডোজ টিকা।
সবমিলিয়ে সিনোফার্মের ২ লাখ ১১ হাজার ২০০ ডোজ এবং শুধু সিলেট মহানগরের জন্য মডার্নার ২৪ হাজার ৩০০ ডোজ টিকা বরাদ্দ রয়েছে।
Related News
সাতছড়ি জাতীয় উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের কয়েকটি অবৈধRead More
ঢাকা-সিলেট রুটে আসছে নতুন ট্রেন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীদের চাপ মোকাবিলায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন এক জোড়া বিরতিহীনRead More



Comments are Closed