শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের শাল্লায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ভেড়ামোহনা হাওরের চাপ্টা নামক গভীর জলাশয়ে হঠাৎ ধমকা ঝড়ো বাতাসের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের শিশু মিয়ার মেয়ে চাদনী বেগম (১৬), ইব্রাহিম মিয়ার ছেলে আপন মিয়া (২৬), মেয়ে ছাবিনা বেগম (১৭), সালমা বেগম (৮), মুখলেছ মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৮) ও হিরন মিয়ার ছেলে লিটন মিয়া (১৮) একটি ইঞ্জিন চালিত খোলা নৌকায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়ার আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।
খবর পেয়ে মির্জাকান্দাসহ এলাকাবাসী গিয়ে আপন মিয়া, লিটন মিয়া, সোহাগ মিয়া ও সালমা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করলেও ওইসময় চাদনী বেগম ও ছাবিনা বেগমকে খোঁজে পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ১০টায় এলাকাবাসী আবারো খোঁজাখুজি করে চাঁদনী বেগম ও ছাবিনা বেগমকে চাপ্টা বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
খবর পেয়ে বেলা ১১টায় শাল্লা থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে মৃত দুই কিশোরীর সুরতহাল রিপোর্ট তৈরী শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল মুক্তাদির হোসেনের নির্দেশে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করার অনুমতি দেয়া হয়।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed