Main Menu

সিলেটে করোনায় একদিনে ১৬ মৃত্যু, শনাক্ত ৭৫৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১৩ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ৭৭৭ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে সিলেট স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১৯৬৭ জনের স্যাম্পল পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের। শনাক্তের হার ৩৮.৫৪ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২১৯ জন।

একই সময়ে হাসপাাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৩ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২৭৫ জন। সব মিলিয়ে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫০১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭২ জন, সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলার ১০ জন, মৌলভীবাজারে ৩ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৯২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৪৩ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ২৭ জন ভর্তি রয়েছেন। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Share





Related News

Comments are Closed