Main Menu

দেশে করোনায় ‍আরও ২৪৮ মৃত্যু, আক্রান্ত ১২৬০৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ২৪৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জন।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৬০৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২০৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ।

শুক্রবার (৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১২ হাজার ৭৪৪ জনের শরীরে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed