সাঁতার শিখতে গিয়ে তিন বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার কুতুপুর ইউনিয়নের নাটারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো— বদরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০), তার বড় বোন রুবিনা আক্তার (১৬) এবং তাদের চাচাতো বোন সাদিয়া আক্তার (১১)।
স্থানীয় ও নিহতদের স্বজনেরা জানান, তিন বোন সাদিয়া, রাবেয়া ও রুবিনা এক সপ্তাহ আগে ওসমানপুর থেকে তাদের ফুফুর বাপাড়ি নাটারাম শেখপাড়ায় বেড়াতে গিয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে ফুপুর বাড়ির পাশে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে নামে তারা। এ সময় নদীর স্রোতে সাদিয়া ডুবে গেলে রুবিনা ও রাবেয়া তাকে বাঁচাতে গিয়ে নিজেরাও ডুবে যায়।
টের পেয়ে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এইচ এম সানাউল হক বলেন, মৃত অবস্থায়ই শিশু তিনটিকে হাসপাতালে আনা হয়েছিল।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed