Main Menu

সিলেটে পৃথক স্থানে যুবক ও গৃহবধুর আত্নহনন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত বাবর (২৩) উপজেলার দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদা গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

বুধবার বিকাল ৪টার দিকে বাঙ্গালহুদা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশের সুরতহাল সম্পন্ন করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে সিলেটের জালালাবাদ থানাধীন পূর্ব কালারুকা গ্রামে তাহমিদা জান্নাত রুমা (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি পূর্ব কালারুকা গ্রামের তজম্মুল আলীর পুত্রবধূ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব কালারুকার তজম্মুল আলীর বসতঘরে তার পুত্রবধূ তাহমিদা জান্নাত রুমা ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে এসআই লিটন চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্সসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে জানতে পারেন, ভিকটিম তাহমিদা জান্নাতকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন।

পরে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য মৃত দেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed