গোলাপগঞ্জে ৩৩ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাস প্রতিরোধে ১৮ বছর থেকে শুরু করে সকল মানুষকে টিকার আওতায় আনতে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৩টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান করা হবে বলে জানা গেছে।
উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৩টি টিকাদান কেন্দ্র হলো- লক্ষীপাশা ইউনিয়নের শাহ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ আগস্ট, জাঙালহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ আগস্ট, ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ আগস্ট, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে ১১ আগস্ট, লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, ২নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ আগস্ট, মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ আগস্ট, ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, নাসির উদ্দীন উচ্চবিদ্যালয়ে ৮ আগস্ট, মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ আগস্ট, বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ আগস্ট, মোল্লারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ আগস্ট, শরীফগঞ্জ ইউনিয়নের রাংজিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ আগস্ট, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ আগস্ট, নুরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ আগস্ট, বাঘা ইউনিয়নের সালাম মকবুল উচ্চবিদ্যালয়ে ৯ আগস্ট, নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ আগস্ট, হাসনা নাজিম উচ্চবিদ্যালয় ও কলেজে ১২ আগস্ট, গোলাপগঞ্জ পৌরসভার ২নং রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ আগস্ট, ১নং রণকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ আগস্ট, ইয়াগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ আগস্ট, ফুলবাড়ি ইউনিয়নের উত্তরবাগ আলিয়া মাদ্রাসায় ৯ আগস্ট, দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ আগস্ট, বরায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ আগস্ট, বুধবারী বাজার ইউনিয়নের কটলীপাড়া মহিলা মাদ্রাসায় ৯ আগস্ট, বানীগ্রাম বহরগ্রাম উচ্চবিদ্যালয়ে ১০ আগস্ট, বহরগ্রাম হাফিজিয়া মাদ্রাসায় ১২ আগস্ট, আমুড়া ইউনিয়নের আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ আগস্ট, ঘাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ আগস্ট ও সুন্দিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ আগস্ট।
Related News
জৈন্তাপুরে ৫ দিনের অস্থায়ী পশুর হাট দেড় মাস পরও বহাল
Manual5 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজার টি ৫দিনের জন্য অস্থায়ী কুরবানীরRead More
বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খুন, দুই ভাই গ্রেফতার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকেRead More



Comments are Closed