সিলেটে জেলা-ব্র্যান্ডিং নিয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আয়োজিত জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন, সম্প্রসারণ ও গতিশীলতা আনয়নে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালায় জেলা ব্র্যান্ডিংকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে এই কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এটুআইর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান পিএএ বলেন, প্রতিটি জেলার ঐতিহ্যবাহী পণ্যগুলো বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে তুলে ধরবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলো কাজ করছে।
তিনি জানান, উদ্যোক্তাদের নিয়ে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা আরো দক্ষতা অর্জন করতে পারেন। দেশের স্বার্থে-নিজেদের স্বার্থে জেলা ব্র্যান্ডিং আন্দোলনকে সফল করে তুলতে হবে।
এটুআইর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান পিএএ সিলেট জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে কিছু দিকনির্দেশনাও দেন।
অনলাইন প্রশিক্ষণ কর্মশালার সভাপতি জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দিন বদলের ডাক দিয়েছিলেন। দিন বদলে গেছে। বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন দেশের সামনে উন্নয়নের রোল মডেল। জেলা ব্র্যান্ডিং দেশকে আরো এগিয়ে নেবে।
তিনি সিলেটের পর্যটন খাতের সম্ভাবনাগুলো কাজে লাগাতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
কর্মশালায় সিলেট জেলা ব্র্যান্ডিংয়ের একটি পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিংয়ের ভূমিকা ও জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সফলতায় ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, গ্রামীণ/ আঞ্চলিক অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিংয়ের অংশীদারিত্বমূলক প্রভাব ও জেলা ব্র্যান্ডিং কার্যক্রম উন্নয়নে জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তা ও ইউডিসি উদ্যোক্তোর ভূমিকা, নিজ জেলা ব্র্যান্ডিং বিষয়ক অগ্রগতি ও তিন বছরের কর্মপরিকল্পনা ও উদ্যোক্তার তালিকাভুক্তি চূড়ান্তকরণ, জেলা ব্র্যান্ডিং বিষয়ক অগ্রগতি, মূল্যায়ন কৌশল ও বেজলাইন তৈরি, জেলা ব্র্যান্ডিং উন্নয়ন সংক্রান্ত উদ্যোক্তাদের ই-কমার্স ও অনলাইন মার্কেট উন্নয়ন, ই-কমার্স ও জেলা ব্র্যান্ডিং ইন্টিগ্রেশন এবং পণ্য/ সেবা ই-কমার্স প্লাটফর্মে আপলোড ও সমন্বয় বিষয়ে বক্তব্য রাখেন, এটুআইর যুগ্ম প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সেলিনা পারভেজ ও যুগ্ম প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্মসচিব আবু তাহের মুহাম্মদ জাবের, এটুআই বিশেষজ্ঞ উপসচিব দৌলতুজ্জামান খান ও এটুআই কনসালটেন্ট উপসচিব মোহাম্মদ শামছুজ্জামান। প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। সমন্বয়ক ছিলেন সহকারী কমিশনার ফজলে ওয়াহিদ।
অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লারের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট হোটেল ও গেস্টহাউস ওনার্স গ্রুপ সভাপতি সুমিত নূরী জুয়েল প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed