জগন্নাথপুরে স্বামীর মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে করোনা উপসর্গে স্বামী মারা যাওয়ার কয়েকঘন্টার মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে।
স্বামীর জানাযার নামাজের প্রাক্কালে স্ত্রীর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানায়, উপজেলার মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের ছামির আলী (৭৫) ও তার পরিবারে লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভূগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্হানীয় ঔষধের দোকান থেকে ঔষধ সেবন করছিলেন তাঁরা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর নিয়েই সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তারা টিকাও নেন।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে করোনা উপসর্গ নিয়ে মারা যান ছামির আলী। বিকেল সাড়ে ৫ টায় তাঁর জানাযা নামাজের সময় ঠিক করা হয়। জানাযার প্রস্তুতি চলাকালে বিকেল ৫ টায় মারা যান স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। বিকেলে গ্রামের মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ছামির আলী কে দাফন করা হয়। তাঁর দাফনের পর পর পারিবারিক কবরস্থানে বাদ এশা জানাজা শেষে আনোয়ারা বেগমের দাফন অনুষ্ঠিত হয়।
মারা যাওয়া দম্পতির চার ছেলে দুই মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভূগছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে চিকিৎসার ব্যবস্হা করা হবে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed