কোম্পানীগঞ্জে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গত রোববার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া (২০) গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর দক্ষিণপাড়ার আব্দুল মোমেনের ছেলে।
সোমবার (২ আগস্ট) রাতে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই শিশুটি তার মামার সাথে মামার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে রাতে শিশুটির মামার বন্ধু সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া শিশুকে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে পরিবারের সবাই জেগে উঠলে সফিক পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির দাদা কোম্পানীগঞ্জ থানায় গত ২৭ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
র্যাব জানায়, মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯ এর একটি দল গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে সোমবার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed