সিলেটে করোনায় আরো ১২ মৃত্যু, শনাক্ত ৭১০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় সিলেটে আরো ১২ জন মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭২৮ জন।
একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭১০ জন। তাদের নিয়ে বিভাগে শনাক্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
তারা জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বিভাগে মারা গেছেন ১২ জন। তন্মধ্যে ১০ জনই মারা গেছেন সিলেট জেলায়, হবিগঞ্জে ২ জন।
এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭২৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১ জন, সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩৪ জন মারা গেছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে সংক্রমিত ৭১০ জন শনাক্ত হয়েছেন। এসময়ে ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৪.৭৯ ভাগ। এদের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০৬ জন, সুনামগঞ্জে ৮৭ জন, মৌলভীবাজারে ৬৪ জন ও হবিগঞ্জে ১৫৩ জন।
সবমিলিয়ে সিলেট বিভাগে শনাক্তের সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। তন্মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৬ হাজার ২২১ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৮১৩ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৭৬ জন শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল চব্বিশ ঘন্টায় সিলেটজুড়ে ৩৫৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। সবমিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটে ৪৬৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed