গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ৪ অটো যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও ২ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর গৃধারিপুর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন সিএনজির চালক, দুইজন নারী যাত্রী আর অপরজন কাভার্ডভ্যানের চালক ছিলেন।
স্থানীয়রা জানান, ওই সময় একটি মালবাহী ট্রাক রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি গৃধারিপুর পেট্রোল পাম্পের সামনে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুইজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছে চিকিৎসক। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ সাঈদ মো. ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed