শনি ও বুধবার দেশে আসছে অক্সফোর্ডের আরো ১৩ লাখ টিকা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনার টিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার কোভিশিল্ড ভ্যাকসিনের এক ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১৪ লাখেরও বেশি মানুষ।
শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে টিকা আসার এ বিষয়টি জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ লাখ ডোজ কোভিশিল্ড টিকা দেশে আগামী বুধবারের (৪ আগস্ট) মধ্যেই আসছে। অক্সফোর্ডের এ ১৩ লাখ টিকা বৈশ্বিক টিকা জোটের কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে আসবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ বিষয়ে বলেন, জাপান থেকে কোভ্যাক্সের কর্মসূচির আওতায় এ ১৩ লাখ টিকা দেশে আসবে দু’টি চালানে। প্রথম চালান শনিবার ও দ্বিতীয় চালান বুধবার দেশে পৌঁছাবে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৪ লাখেরও বেশি মানুষ। নতুন এ ১৩ লাখ টিকা পেলে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের অপেক্ষার প্রহর শিগগিরই শেষ হবে বলে মনে করছে অধিদপ্তর।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed