গাহাম এন্ড কোম্পানীর পরিচালক লিপন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, নগরীর বারুতখানা নিবাসী ও সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান গাহাম এন্ড কোম্পানীর পরিচালক, নুরজাহান ট্রেড সেন্টার এর স্বত্তাধিকারি, বন্দরবাজার জেল রোড ব্যবসায়ী সমিতির প্রাক্তন সভাপতি, এ কে এম সাইফুদ্দিন লিপন বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।
এ কে এম সাইফুদ্দিন লিপন এর মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, এফবিসিসিআই এর পরিচালক ও সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় চেম্বার নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed