Main Menu

হেলেনা জাহাঙ্গীর আটক

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যপদ থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

এরআগে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত হেলেনা জাহাঙ্গীরের বাসায় অবস্থান করেন র‍্যাব সদস্যরা। সেখান থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব সুত্র জানায়, হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। অভিযানের পর তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র‍্যাব।

Share





Related News

Comments are Closed