পঞ্চগড়ে বৃষ্টির পানির অভাবে আমন রোপণ ব্যাহত
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি : এখন ভরা বর্ষাকাল হওয়ায় আকাশের বৃষ্টি নির্ভর আমন চারা রোপণের পুরো মৌসুম । কিন্তু পঞ্চগড়ে ঘোর বর্ষা মৌসূমেও কাঙ্খিত বৃষ্টির দেখা মিলছে না। একনাগাড়ে দশ দিন বৃষ্টি না হওয়ায় অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে এখনও চারা রোপণ করতে পারছে না কৃষকরা।
তবে কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকালে ঠিকমত বৃষ্টির দেখা মিলছে না। তাই সেচযন্ত্র ব্যবহার করে কৃষকদের আমন চারা রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে আগামী এক সপ্তাহের মধ্যে আমন চারা রোপণের কাজ শেষ করবে কৃষকরা-এমনটাই আশা করছে কৃষি বিভাগ।
জেলায় সাধারণত মধ্য আষাঢ় থেকে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের চারা জমিতে রোপণ করা হয়। চলতি বর্ষা মৌসূমের শুরুতেই কাঙ্খিত বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সঙ্গে চারা রোপণের কাজ শুরু করে কৃষকরা। ইতোমধ্যে অধিকাংশ জমিতে চারা রোপণের কাজও শেষ হয়েছে।
বাকি রয়েছে পাট ক্ষেত ও অপেক্ষাকৃত উঁচু জমি। ঠিকমত একবার বৃষ্টি হলেই তারা চারা রোপণের কাজ শেষ করতে পারবে কৃষকরা। সর্বশেষ পঞ্চগড়ে বৃষ্টি হয়েছিল ১৯ জুলাই ও ২৮ জুলাই। এরপর থেকে আকাশে মেঘ জমলেও বৃষ্টির দেখা মেলেনি।
পঞ্চগড়ের কৃষকরা এবারো আগাম বিভিন্ন জাতের পারিজাত ধানের চারা রোপণ করেছে। এই জাতের ধান বেশ খরা সহনশীল। ফলনও বেশ ভাল। অনাবৃষ্টি থাকলেও ধানের তেমন একটা ক্ষতি হয় না। আবার আগাম জাতের ধান আবাদ করে সাধারণ আমন ধানের আগেই ঘরে তোলা যায়। ধান কেটে ওই জমিতে আলু, গমসহ অন্যান্য আবাদ অনায়াশেই চাষ করা যায়।
বোদা উপজেলার ৮ নং বোদা ইউনিয়নের বালাভিড় গ্রামের কৃষক আনোয়ার জানান, আমি এবার প্রায় ৫বিঘা জমিতে আমন আবাদ করবো। ইতোমধ্যে ২ বিঘা জমিতে আমন চারা লাগানো হয়েছে। পানির অভাবে এখনও তিন বিঘা জমিতে চারা লাগাতে পারিনি। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে এ জমিগুলো পতিত রাখতে হবে। এছাড়া যেসব জমিতে চারা লাগিয়েছি সেগুলোর পানির অভাবে শুকিয়ে যেতে শুরু করেছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে বরেন্দ্র পাম্প মেশিন দিয়ে পানি দিতে হবে। এতে করে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে।
কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বর্ষা মৌসুমে পঞ্চগড় জেলায় উফসী, হাইব্রিড ও স্থানীয় মিলিয়ে ৯৯ হাজার ৯৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৭৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে চারা রোপণের কাজ শেষ হয়েছে। হয়তো আর কয়েকদিনের মধ্যে অবশিষ্ট জমিতে চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে ।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed