বিশ্বনাথে বিএনপি নেতার ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের প্রবীণ ব্যক্তি আবুল কালাম কছির (৬৭) ইন্তেকাল হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। বুধবার দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল হন।
সাদা মনের মানুষ হিসেবে সবার কাছে পরিচিত আবুল কালাম কছির জীবদ্দশায় একাধিক মসজিদ-মাদরাসা ও স্কুল পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টা ১৫ মিনিটের সময় মরহুমের নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed