সিলেটে টিসিবির লাইনে গাদাগাদি, নেই দূরত্ব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিসিবির পণ্য কিনতে গাদাগাদি করে লাইনে অবস্থান নিয়েছেন ক্রেতারা। মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সিলেট নগরীর পুলিশ লাইনের এই দৃশ্য দেখে মনে হয় না কঠোর লকডাউন চলছে।
নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছে সাধারণ মানুষ। একই সঙ্গে পণ্য কিনতে এসে টিসিবির অব্যবস্থাপনায় পণ্য না পাওয়ার অনিশ্চয়তা ও মারামারিসহ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে নিম্ন আয়ের ভোক্তারা।
টিসিবির ট্রাক সেলে কম দামে পণ্য কিনতে নিম্ন আয়ের নগরবাসী হুমড়ি খেয়ে পড়ছেন। মহামারি করোনার ভয়েও পরিবারের সামান্য প্রয়োজনীয় পণ্যটি কিনতে কঠোর বিধিনিষেধের মধ্যেও ন্যায্য মূল্যে পণ্য কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।
লাইনে দাঁড়িয়ে অনেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। এমনকি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখেই অনেকেই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে। তাদের কেউ করোনায় চাকরি হারিয়েছেন, কারও কমেছে আয়ের সুযোগ। সংসারের খরচ মেটাতে যখন হিমশিম খেতে হচ্ছে মাসের পর মাস। তখন সুলভ মূল্যের পণ্য নিয়েই ঘরে ফিরতে চান স্বল্প আয়ের মানুষেরা।
Related News
সিলেটে গোয়েন্দা পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জুয়া খেলার সময় পাঁচজনকে আটকRead More
বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২ নভেম্বরRead More



Comments are Closed