সাবেক অর্থমন্ত্রী মুহিত করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
গত কয়েকদিন যাবত তিনি শারীরিক ভাবে অসুস্থতাবোধ করায় গত রবিবার (২৫ জুলাই) তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিব আসে, একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।
এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শমতে ঢাকার বনানীস্হ নিজ বাসায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্হা এ পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্হতার জন্য সিলেট সহ দেশ বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রখ্যাত এই অর্থনীতিবিদ বর্তমান আওয়ামী লীগ সরকারের ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed