Main Menu

সিলেটে করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৬৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট।

একই সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৬৪ জনের দেহে। এনিয়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৬ হাজার ২১০ জনের।

সোমবার (২৬ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছে।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৩জন ও একজন হবিগঞ্জের বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। যার ৫০১ জনই সিলেটের। আর সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন ও মৌলভীবাজারে ৫৩ জন। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৬৪ জন। যার ২০৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়াও সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ১৪৬ জন, মৌলভীবাজারের ৬২ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৩৪৩ টি। সে হিসেবে শনাক্তের হার ৪২ শতাংশ।

এ নিয়ে সিলেট বিভাগের চার জেলায় মিলে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ২ শত ১০ জন। যার অর্ধেকের বেশি সিলেট জেলায় ২০ হাজার ১ শত ৫৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২শত ২৭ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৭ শত ৭৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৯ শত ৬৩ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনা সিলেট জেলায় করনা জয় করেছেন ৪২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৭, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৩৯ জন করোনামুক্ত হয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৩ জন।

আর করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৭ জন। তার মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ৮ জন, হবিগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।

Share





Related News

Comments are Closed