সিলেটে আগুন নিয়ে ফেসবুকে মিথ্যে তথ্য প্রচার, গ্রেপ্তার ৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মধ্যরাতে আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারের অভিযোগে সিলেটের বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ৭ জনকে গ্রেপ্তারের তথ্য জানান র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৩), গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), দক্ষিণ সুরমা থানাধীন কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) ও শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
র্যাব-৯ এর অধিনায়ক জানান, শনিবার বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে নগরের শাহরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
জানা যায়, গত ২২ জুলাই মধ্যরাতে সিলেটের আকাশে আগুনের শিখা দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, এটি কোনো অগ্নিকান্ড নয়, সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধিন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজ করা হচ্ছে। তাই গ্যাসকূপের অতিরিক্ত ফায়ার ফ্লো হচ্ছে।
তবে ওইরাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন, সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিথ্যে এই প্রচারণায় এতে নগরী ও আশপাশের এলাকায় আতংক দেখা দেয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর অধিনায়ক জানান, জনমনে ভীতি সঞ্চারের লক্ষ্যে গ্রেপ্তারকৃতরা এই গুজব ছড়িয়েছিলেন। গ্রেপ্তারের পর তারা গুজব ছড়ানোর দায় স্বীকারও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় গুজব ও ভুল তথ্য ছড়ানোর ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed