কর্মী-সমর্থক ও এজেন্টদের ভয়ভীতি দেখাচ্ছে : আতিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন জাতীয় পার্টির নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।
রোববার (২৫ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমাস্থ দলের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন- নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে পুলিশ তার কর্মীদের ধরপাকড় শুরু করেছে, কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠ পর্যায়ে প্রচারণায় বাধা দিচ্ছে, নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে।
এসময় তিনি হুমকি প্রদানকারী পুলিশ কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে নির্বাচন কমিশন ও আইজিপির প্রতি দাবি জানান। পাশাপাশি তিনি এসব ব্যাপারে র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন- প্রতিপক্ষ জুলুম নির্যাতন করলেও মানুষের ভোটের অধিকারের জন্যই তিনি লড়াই করছেন। পাশাপাশি চান অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
নির্বাচন সুষ্ঠু হলে সরকার ও ইসিরই সুনাম হবে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের প্রতি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক ও জেলার আহবায়ক হাজি তোফায়েল আহমদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহসান হাবিব মঈন, জাতীয় পার্টি নেতা বশির আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন। ২৮ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed