Main Menu

সিলেটে বিধবা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রবাসী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় এক বিধবা নারীকে ধর্ষণের চেষ্টা মামলায় লন্ডন প্রবাসী কবির আহমদ খোকনকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৩ জুলাই দিবাগত রাত ১টার দিকে খোকন পিতা-মৃত কুদরত উল্লাহ, সাং-বাসা নং-১ মজুমদারী, আম্বরখানা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট ভিকটিম (২৫), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে তার ঘরে যাওয়ার জন্য ডাক দেয়। ভিকটিম সরল বিশ্বাসে তার ঘরে যাওয়া মাত্রই বিবাদী কবির আহমদ খোকন তাকে ঝাপটে ধরে মুখে চাপ দিয়ে বিছানার উপর ফেলে পড়নের জামা-কাপড় খুলে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। তখন ভিকটিম ধস্তাধস্তি করে মুখ হতে বিবাদীর হাত কৌশলে সরিয়ে চিৎকার চেচা মেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার পূর্বক বিবাদীকে আটক করে। তখন ভিকটিম জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীকে হেফাজতে নেন। পরবর্তীতে ভিকটিম থানায় এসে বিবাদীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এয়ারপোর্ট থানার মামলা নং-২৬, তাং-২৪/০৭/২০২১খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(৪)(খ) রুজু করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সন্তানের জননী ভুক্তভোগী ওই নারীর স্বামী বেঁচে নেই। যৌন হয়রানির বিষয়টি প্রথমে তিনি তার ভাগ্নেকে জানান। পরে সেই ভাগ্নে আইনি সহায়তার জন্য ৯৯৯-এ ফোন করেন। পরে অভিযুক্তকে আটক করে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

এদিকে অভিযুক্ত খোকনের বিরুদ্ধে তার নিজ স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন মামলাও আছে। এই মামলায় জেল খেটে কয়েকদিন আগেই তিনি বের হয়েছেন বলেও জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেই প্রবাসীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

ভুক্তভোগী নারীর ভাগ্নের বরাত দিয়ে তিনি বলেন, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে পুলিশ ওই বাসায় ছুটে যায়। এরপর পুলিশের একটি দল অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।

ওসি আরও বলেন, অভিযুক্ত খোকন দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী নারীকে নানাভাবে বিরক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed