Main Menu

গাজীপুরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর শুক্রবার ভোরে স্ত্রীর আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ স্বামীকে আটক করেছে।

নিহত রহিমা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার লক্ষীপুর এলাকার আবুল কাসেমের মেয়ে। আটক স্বামী মো. সেলিম হোসেন গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে।

সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, দুই বছর আগে এ দম্পতির বিয়ে হয়। স্বামী সেলিম হোসেন গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় লতিফ হোসেনের বাড়িতে স্বস্ত্রীক ভাড়ায় থেকে স্থানীয় স্প্যারো এপারেলস নামের পোশাক কারখানায় চাকুরি করেন।

গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে আবারো কলহ হলে প্রতিবেশিরা তা আপোষে মিমাংসা করেন। পরে রাতের খাবার খেয়ে তারা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে শুক্রবার ভোরে স্বামী ঘরের বাইরে যান। প্রায় এক ঘন্টা পর বাসায় ফিরে এসে দরজা আটনো পেয়ে স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে সেলিম হোসেন। কিন্তু তাতেও সাড়া না পেয়ে পাশের ঘরের সিলিং খুলে দেখতে পান স্ত্রী রহিমা আক্তার নিজ বসত ঘরের গলায় রশি বেধে ঘরের সিলিং ফ্যানে ঝুলে রয়েছে। পরে স্বামী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন। এক পর্যায়ে হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে স্বামী পালিয়ে যান। পরে নিহতের মা আনোয়ারা বেগম বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ স্বামীকে আটক করেছে।

Share





Related News

Comments are Closed