বিএনপি নেতা আব্দুস সাত্তারের ইন্তেকাল, বাদ জুমা জানাযা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার আর নেই। তিনি ২২ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেটের দক্ষিণ সুরমার নর্থইষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা শুক্রবার বাদ জুমআ কায়ইস্থরাইল জামে মসজিদে সম্পন্ন করা হবে।
তিনি ডায়াবেটিক, হার্টের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, ১ ছেলে, স্ত্রী ও বড় এক ভাই রেখে গেছেন।
তিনি সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ছিলেন। এছাড়া তিনি সামাজের সবার কাছে সুপরিচিত একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ূম জালালি পংকি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed