ফকিরহাটে পিকআপের ধাক্কায় অটোর ৬ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ জুলাই) সকাল সোয়া ৭টায় ফকিরহাট উপজেলার বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফকিরহাটের নলধা মৌভোগ এলাকার দিলীপ রাহার ছেলে উৎপল রাহা (৪৫), একই এলাকার জগদীশ দত্তের ছেলে নয়ন দত্ত (২৫) ও রামপাল উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চাকসি গ্রামের আব্দুল হাই (৫৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
অন্যদিকে ইজিবাইকের একমাত্র আহত যাত্রী নুর মোহম্মদকে (৬০) উদ্ধার করে ফরিকহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যবোঝাই একটি পিকআপ মোংলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকের ছয় আরোহী। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম সরোয়ার গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমরা পৌঁছানোর আগেই এলাকাবাসী আরো একজনকে উদ্ধার করে হাসপাতালাতে পাঠিয়েছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed