৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় সাইকেল উপহার
ছাতক প্রতিনিধি: টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ২০ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৫ টায় ছাতক উপজেলার পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিযোগীদের হাতে উপহার তোলে দেন অতিথিরা।
স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে। গ্রামের প্রবাসীরা এতে অর্থায়ন করেন।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শায়খ আব্দুস সুবহান, ইউপি চেয়ারম্যান মোরাদ হোসেন, পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, মুছাদ্দেক হোসেন ওয়ারিছ, প্রবাসী আমজদ আলী, আব্দুল হক, ছালিক মিয়া, ওয়ারিছ আলী, আব্দুল বাছির, আইন উদ্দিন প্রমুখ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed