অসহায় মানুষের মাঝে হ্যাল্পিং হ্যান্ডস’র খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষে নগরের বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী, অভাবগ্রস্থ, পথ শিশু ও অসহায় প্রায় চারশত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের উদ্যোগে নগরীতে ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। বিগত দুইবছর যাবৎ তাঁদের এই কার্যক্রম চলছে।
এ সময় হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর সমন্বয়ক আবু সালেহ মোঃ তাহের জানান, ‘পথ শিশুদের ঈদের পোশাক, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, অক্সিজেন সেবায় সহযোগিতা ও ভলান্টিয়ার সহ বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে হ্যাল্পিং হ্যান্ডস কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজন হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর পরিকল্পনা অনুযায়ী কাজের একটি অংশ।”
এই ব্যতিক্রমধর্মী অনুষ্টানে উপস্থিত ছিলেন হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর সমন্বয়ক আবু সালেহ মোঃ তাহের, সদস্য মিনহাজ পাঠান, রোটারিয়ান আকবর আলী, বেলাল খান, দেলোয়ার হোসেন ফুল মিয়া, রোজেল ইমাম, আশিকুর রহমান তারেক, জুবায়েল আহমদ রুহেল, জামিল আহমদ, তাফরিদুল মুয়াজ, রাসেল আহমদ, মুন্না আহমদ, আরহান ইব্রাহিম, ইমরান আহমদ, তানজিব মেহেরাব তানিম, মিসবাউল ইসলাম সাইফ, মুস্তাকিম আহমেদ প্রমূখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed