শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঈদের ছুটি শেষে ২৩ জুলাই থেকে সরকার কঠোর বিধিনিষেধ জারি করেছে। এ সময় দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সার্কুলারটি জারি করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে ত্রাণ-সাহায্যের সঙ্গে সংশ্লিষ্ট ফ্লাইটগুলো অনুমতি নিয়ে চলাচল করতে পারে। সেক্ষেত্রে পুলিশের সঙ্গে সমন্বয় করা হবে।
এর আগে গত ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছিল সরকার। শুক্রবার থেকে আবারও জারি করা হয় বিধিনিষেধ।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed