Main Menu

লকডাউনে রোববার থেকে ব্যাংক লেনদেন দেড়টা পর্যন্ত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হবে। যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। লেনদেন হবে শেয়ারবাজারেও।

লকডাউনের প্রথম দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় রবিবার (২৫ জুলাই) থেকে চলবে ব্যাংকিং কার্যক্রম। রবিবার থেকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

 

Share





Related News

Comments are Closed