দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ১ হাজার ৩৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৬০ জনের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। এদের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত মোট আক্রান্তের প্রায় অর্ধেক ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন চলতি মাসে। এর আগে, জুনে ২৭২ জন এবং মে’তে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ৪০৬ জন এখনো ঢাকার হাসপাতালে এবং আট জন রাজধানীর বাইরে চিকিৎসাধীন। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কমপক্ষে আরও ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে দেশে মোট ১ হাজার ৩৬০ জনের ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)। এদের মধ্যে ৪৪ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল নয়টা পর্যন্ত মোট আক্রান্তের প্রায় অর্ধেক ৯৮৮ জন আক্রান্ত হয়েছেন চলতি মাসে। এর আগে, জুনে ২৭২ জন এবং মে’তে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে, ৪০৬ জন এখনো ঢাকার হাসপাতালে এবং আট জন রাজধানীর বাইরে চিকিৎসাধীন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed