সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৮ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৭৭ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৫০ জন।
একই সময়ে সিলেট বিভাগে আরও ১৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১২৩ জন ও হবিগঞ্জের ৫২ জন রয়েছেন।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৮০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯ হাজার ৩১৫ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৮১৯, হবিগঞ্জে ৩ হাজার ৯৪১ এবং মৌলভীবাজারে ৪ হাজার ৫৪১ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ হাজার ৮৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ১৮১ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ১৪৮ জন এবং মৌলভীবাজারের ৩৩ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৮ হাজার ৯০৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১২ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৫০ জন এবং মৌলভীবাজারের ৩ হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ৪০৯ জন। এরমধ্যে সিলেটে ২৮৫, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ৪১ এবং মৌলভীবাজারে ২৯ জন।
Related News
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More



Comments are Closed