Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৬২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। বুধবার ঈদের দিন সিলেটে একদিনে ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বুথবার ওসমানীর ল্যাবে ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে হবিগঞ্জের ৫২ জন এবং সুনামগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed