দুটি গরু ও ৬টি ছাগল কোরবানি দিয়েছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহায় গণভবনে দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের দুই দিন গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যেকোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনার কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তাঁর জন্য একটি বেদনার বিষয়। করোনা নিয়ন্ত্রণে চলে এলে গণভবন আবার সাধারণ মানুষকে অভ্যর্থনা জানাবে।
বিপ্লব বড়ুয়া জানান, প্রধানমন্ত্রী এবার দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন। এই মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আজ সারা দিন গণভবনেই কাটাবেন। টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed