আজ রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বহুল আলোচিত গায়ক ড. মাহফুজুর রহমান। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় আজ বুধবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। গানগুলোর শিরোনাম ‘তোমাকেই চাই’, ‘বাঁচতে পারবো না’, ‘এই বুকে শুধু তুমি’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘তুমি আমার’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘চাঁদ রুপসী’ ও ‘ভেবেছিলে তুমি’।
গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। মাহফুজুর রহমানকে নিয়ে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও গানগুলোর ভিডিও ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ঈদে প্রথম গান নিয়ে হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয় সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।
সেই ধারাবাহিকতায় ২০১৯ ও ২০২০ সালেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। চলতি বছরের রোজার ঈদেও গান শুনিয়েছেন মাহফুজুর রহমান।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed