শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব (শায়ন একাদশীর দিন) ২০ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবারকার রথযাত্রা মহোৎসব গতবারের মত বৈশ্বিক মহামারি ভয়াবহ করোনাভাইরাস সংক্রমন বৃদ্ধির কারণে সিলেট নগরীর প্রতিটি মন্দির ও দেবালয় কীর্ত্তনসহকারে রথ টেনে নিয়ে ঐতিহ্যবাহী রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে যাবে না। মন্দির ও দেবালয়গুলি সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির ও দেবালয় অভ্যন্তরে সনাতন ধর্মীয় নিয়ম নীতি ও আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করবে।
সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মন্দির ও দেবালয় অভ্যন্তরে সনাতন ধর্মীয় নিয়ম নীতি ও আচার অনুষ্ঠান সীমিত পরিসরে যথাযথভাবে পালন করবে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির অন্তর্ভুক্ত সদস্যরা।
সেই প্রতিষ্ঠানগুলি হলো- শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া, লামাবাজার, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউড় আখড়া, আম্বরখানা, সিলেট; শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মনিপুরী মন্দির, শিবগঞ্জ, সিলেট; শ্রীশ্রী নরসিংহ জীউর আখড়া, কালিঘাট, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, রাজবাড়ি, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, নয়াবাজার, সিলেট; আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), সিলেট; শ্রীশ্রী জগন্নাথ মন্দির নরসিংটিলা, উপরপাড়া, দলদলী চা বাগান, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, নরসিংটিলা, নীচপাড়া, সিলেট; শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, পল্লবী আ/এ, পনিটুলা, সিলেট; লালা দিঘীরপাড় মনিপুরী পাড়া মন্দির পরিচালনা কমিটি, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভুর মন্দির, সাগরদিঘীর পাড়, সিলেট; শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া, মাছিমপুর, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ মন্দির, বড়বাজার, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, সুবিদবাজার, সিলেট; শ্রীশ্রী মহাপ্রভু জিউর আখড়া, ২৮, ছায়ানীড়, লামাবাজার, সিলেট; শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, দক্ষিণকাছ, সিলেট; শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, জিন্দাবাজার, সিলেট; শ্রীশ্রী ব্রজনাথ ব্রজেশ্বরী মন্দির, শিবগঞ্জ, সিলেট; শ্রীশ্রী নিম্বার্ক আশ্রম, সিলেট ও সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, লামাবাজার, সিলেট ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পল্লবী আ/এ, পনিটুলা, সিলেট।
উল্লেখ্য, গত ১২ জুলাই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হয়।- বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়েRead More
সিলেটে ১১ দলীয় ঐক্যে’র গণমিছিল শনিবার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিRead More



Comments are Closed