সিলেট সড়ক থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পুলিশ লাইন্স এলাকায় সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নগরীর পুলিশ লাইন্স এলাকায় সড়ক থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত বৃদ্ধ সিলেট নগরীতে ভিক্ষে করে বেড়াতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বৃদ্ধের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে জানান ওসি।
ওসি বলেন, লাশটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed