সিলেটের তিন ল্যাবে ৪২৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তিন ল্যাবে বৃহস্পতিবার একদিনে আরও ৪২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৭৬ জন, সরকারি বক্ষব্যাধি হাসপাতালের ল্যাবে ৪৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার ওসমানীর ল্যাবে ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আর, সরকারি বক্ষব্যাধি হাসপাতালে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩ জন, হবিগঞ্জের ৮২ জন এবং মৌলভীবাজার জেলার ৯১ জন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed