মডার্নার টিকা নিলেন সিলেটের ১৬৬৩ জন
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সিলেটের ১৬৬৩ জন। মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট নগরীর দুইটি টিকা কেন্দ্রে এসব মানুষ এই টিকা নেন।
এরমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪১৩ জন আর পুলিশ লাইন্স হাসপাতালে ২৫০ জন টিকা নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, প্রথম দফায় সিলেট মহানগর এলাকার জন্য যুক্তরাষ্ট্রের কোভ্যাক্স উৎপাদিত মডার্নার ১৯ হাজার ২০০ ডোজ টিকা এসেছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।
এছাড়া টিকা গ্রহণকারীর রেজিস্ট্রেশনকৃত মোবাইলে বার্তা না আসলে টিকা নিতে পারবেন না বলেও জানান তিনি।
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed