Main Menu

সিলেটে মাটি চাপায় মায়ের মৃত্যু, ছেলে আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: টিলা থেকে মাটি এনে ঈদের জন্য ঘর লেপা হলো না সিলেটের দক্ষিণ সুরমার সেলিনার (৩৫)। টিলার মাটিতে চাপা পড়ে তার করুণ মৃত্যু হয়েছে। এসময় তার সাথে মাটি আনতে গিয়ে তার ১৪ বছর বয়সী ছেলে তানবির আহমদও গুরুতর আহত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিন সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলছি টিলাবাড়ি এলাকার বাবুল মিয়ার স্ত্রী সেলিনা তার ছেলেকে নিয়ে ওই এলাকার সুমন মিয়ার টিলায় মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে মাটি আনতে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার ওপর হতে চাকা ধসে পড়লে ঘটনাস্থলেই মাটিচাপায় মারা যান সেলিনা। এ ঘটনায় তার ছেলেকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার এস আই শিপলু চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed