সিলেট নগরীতে যৌন হয়রানির শিকার শাবি ছাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিজ বিভাগের সিনিয়র কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
সুভীর দাশ সুমন নামে অভিযুক্ত এই শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
সোমবার (১২ জুলাই) বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী ওই ছাত্রী সংবাদ মাধ্যমকে বলেন, শহর থেকে টিউশনি করে ফেরার পথে সুমন দাস আমার পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। একপর্যায়ে, বাসায় ফেরার জন্য আমি সিএনজিতে উঠলে সে জোর করে একই সিএনজিতে উঠে আমার শরীরে হাত দিতে থাকে। এ সময় আমি চিৎকার শুরু করি এবং সিএনজি ড্রাইভারকে বললে তিনি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে দেন। পরে প্রক্টর বরাবর আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, আমরা ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। অধিকতর তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম কমানো ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশেরRead More



Comments are Closed