Main Menu

জৈন্তাপুরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় ড্রাম ট্রাকের চাপায় পলাশ গোয়ালা (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে নিহত লাশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জ জেলার বাহুবল থানার রামপুর চা বাগানের বাসিন্দা।

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত পুলিশ কনস্টেবল পলাশ জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। সোমবার রাতে চিকনগুল এলাকায় ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। চালকসহ অন্যরা পালিয়ে গেলেও এসময় ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। মঙ্গলবার নিহতের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে।

 

 

Share





Related News

Comments are Closed